ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৩১

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাত ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই যুবক হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ার লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) এবং কিসমত খাঁর ছেলে নীরব খাঁ (১৮)। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন বলেন, নামিম ও নীরব রাতে সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রামরাইল বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে ধাক্কা দেওয়া অজ্ঞাত গাড়িটি শনাক্ত করা যায়নি।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত দুই যুবকের মরদেহ আজ সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×