ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ক্যাম্পাস সংবাদ

ক্যাম্পাস সংবাদ
×

 ক্যাম্পাস ডেস্ক 

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১১:৪৪

বিইউএফটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ 

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ২৫ আগস্ট আবদুল্লাহ হিল রাকিব অডিটোরিয়ামে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, বিশিষ্ট অতিথি ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) সভাপতি মো. শাহরিয়ার এবং বিইউএফটির সাবেক শিক্ষার্থী ও মার্কস অ্যান্ড স্পেনসারের সাবেক হেড অব রিজিয়ন স্বপ্না ভৌমিক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ এবং শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. অলীউল আলম। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।  অনুষ্ঠানে বর্তমান ও নবাগত একজন শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন। পাশাপাশি স্নোটেক্স গ্রুপের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সেবা নিয়ে একটি কারিগরি ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়।

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ক্যারিয়ার এক্সপো

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্যাম্পাসে ক্যারিয়ার এক্সপোর ষষ্ঠ আসর আয়োজন করা হয়েছিল। দিনব্যাপী এ আয়োজনে আইইউটির শিক্ষার্থী, অ্যালামনাই এবং বিভিন্ন শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আয়োজনটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, পেশাগত যোগাযোগ এবং শিল্প খাত সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার সুযোগ তৈরি করা। আইইউটির ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটি (আইইউটিসিবিএস), আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ১৮ আগস্ট এ আয়োজনে বিভিন্ন খাতের ২০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এসব প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীরা সরাসরি রিক্রুটারদের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি বিভিন্ন শিল্প খাতে ক্যারিয়ারের সুযোগ, নিয়োগ প্রক্রিয়া এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানতে পারেন।

আরও পড়ুন

×