ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, মামলা ৫২

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার  ৪৬৪, মামলা ৫২
×

ফাইল ছবি

বাসস

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১৩:১৬ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ | ১৩:৩৩

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার  হয়েছে। একই সময়ে ৫২ টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার  করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৮ জন, মিরপুর বিভাগে ১২৩ জন, গুলশান বিভাগে ৪৪ জন, উত্তরা বিভাগে ৫৪ জন, গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছে।

এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি বিদেশি রিভলবার, ২টি সামুরাই, ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩৭৬৩ পিস ইয়াবা, ৩.৩৫ গ্রাম হেরোইন, ১ বোতল বিদেশি মদ, ৩ বোতল দেশি মদ, ১টি ছুরি, ১টি আংশিক ব্লেড, ট্রেনের টয়লেটের স্টীলের ট্যাপ ৪টি, প্লাস্টিকের ট্যাপ ৫টি, ১০টি মোবাইল ফোন, ২১.২ লিটার ঔষুধের ক্যামিক্যাল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×