তেলবাহী জাহাজ কিনতে মবিল যমুনাকে ব্র্যাক ব্যাংকের ঋণ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৪৩ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:১৮
সমুদ্রগামী তেলবাহী জাহাজ ‘আফ্রাম্যাক্স অয়েল ট্যাঙ্কার’ কিনতে মবিল যমুনা বা এমজেএল বাংলাদেশকে ঋণ দিল ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটিকে মোট ৯৫ দশমিক ৭৭ মিলিয়ন ডলার বা এক হাজার ১৬৮ কোটি টাকার ঋণ সুবিধা দেওয়া হয়েছে। বেসরকারি ব্যাংক থেকে এ খাতে দেওয়া সর্ববৃহৎ একক বৈদেশিক মুদ্রা ঋণ বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্প্রতি ঢাকায় মবিল হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং এমজেএল বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. মুকুল হোসেন। এ সময় ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান এবং এমজেএল বাংলাদেশের ম্যানেজিং এমডি আজম জে. চৌধুরী, এমজেএল বাংলাদেশের পরিচালক তানজিল চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ব্যাংক