ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কেন সানি লিওনকে বানান শিখতে বললেন সমালোচকরা

কেন সানি লিওনকে বানান শিখতে বললেন সমালোচকরা
×

বলিউড অভিনেত্রী সানি লিওন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ০৯:০০ | আপডেট: ১৪ মার্চ ২০২২ | ০৯:৩৩

প্রথমবারের মতো বাংলাদেশে আসেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এসেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। এতে সানি লিখেন, ‘আশা করি এটি একটি সুন্দর দেশ’। সেই পোস্টে বাংলাদেশ বানান ভুল করেন এই আইটেম গার্ল।

পোস্টে বাংলাদেশকে হ্যাশট্যাগ দেন সানি লিওন। সেখানেই ভুল। ‘#bangledesh’ লিখে ফেলেন তিনি। নেটিজেনদের চোখ আটকে যায় সেখানে। মন্তব্যের ঘরে সমালোচনা শুরু করে দেন তারা।

অনেকেই ভুল ধরিয়ে দেন। কেউ পাল্টা কটাক্ষ করেন, ‘আগে দেশের নামের বানান শিখুন, এরপর দেশে আসুন’

বাংলাদেশের অভিনেতা শামীম হাসান সরকার তার মন্তব্যের ঘরে লিখেছেন, ‘It should be #Bangladesh not #Bangledesh’। অবশ্য পরে বানানটি ঠিক করে নেন সানি।

এর আগে ‘সোলজার’ নামে বাংলাদেশের একটি ছবিতে কাজ করার কথা ছিল সানির। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাকে ৩০ দিন বাংলাদেশে থাকার অনুমতিও দিয়েছিল। কিন্তু পরে সেই অনুমতি বাতিল করা হয়।

বিষয়টি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, সানি লিওন বাংলাদেশে আসার জন্য অন্য নাম ব্যবহার করেছিলেন। সেজন্য তার অনুমতি বাতিল হয়েছে।

মন্ত্রীর এ কথার ঠিক পরের দিনই ঢাকায় এসে হাজির হন সানি লিওন।

আরও পড়ুন

×