ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

একদিনে ৫০ লাখ, টিকটকেও ট্রেন্ডিংয়ে শাকিব!

একদিনে ৫০ লাখ, টিকটকেও ট্রেন্ডিংয়ে শাকিব!
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৩ | ২০:০৭ | আপডেট: ২৬ জুন ২০২৩ | ২০:০৭

ফেসবুকে একদিন ৫০ লাখ ভিউয়ের রেকর্ড অর্জন করায় চারদিকে ছড়িয়ে গেছে সুপারস্টার শাকিব খানের ঈদের গান কোরবানি কোরবানি। ইউটিউবে থেকেও দুদিনে ১৫ লাখের বেশী দর্শক গানটি দেখেছে। এবার এই গানটি টিকটক প্ল্যাটফর্ম মাতাচ্ছে। 

বহুল জনপ্রিয় এই অ্যাপে ঢুকলেই দেখা যাচ্ছে কোরবানির ঈদের গানের ভিডিও। গত দুদিন শাকিবের কোরবানির ঈদের গানে শত শত টিকটক ভিডিও দেখা যাচ্ছে। যেখানে ব্যবহারকারী শাকিবের পারফর্মের মতো করে গানটি পারফর্ম করছেন। দেখা যাচ্ছে ফেসবুকের পর টিকটকেও এ গান ট্রেন্ডিংয়ে আছে।  

ঈদ উৎসবের কথা চিন্তা করেই ছবিতে ঈদ নিয়ে একটি গান জন্য পরিচালক হিমেল আশরাফকে পরামর্শ দিয়েছিলেন শাকিব খান। গানের কথা লিখেছেন কলকাতার আকাশ সেন। সুর করার পাশাপাশি গানটি গেয়েছেনও তিনি। ঢাকার এফডিসি ও নারায়ণগঞ্জের পানাম সিটিতে সেট বানিয়ে তিন দিন ধরে এই গানের শুটিং করা হয়েছে।  

শাকিবের ‘প্রিয়তমা’য় সহশিল্পী কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ছবির গল্প লিখেছেন ফারুক হোসেন। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য সাজিয়েছেন হিমেল আশরাফ। ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

জানা যায়, আসন্ন ঈদে ১০০ এর বেশী সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের প্রিয়তমা। ধারণা করা যাচ্ছে, এ ছবির মাধ্যমে শাকিব ফের সিনেমা হল মাতাবেন।

আরও পড়ুন

×