এমপ্লয়িদের বাসা খোঁজা সহজ করতে এসিআই প্রপার্টিজ ও ইডটকোর সমঝোতা
ছবি-সংগৃহীত
অনলাইন ডেক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২৫
ইডটকো বাংলাদেশের কর্মীদের জন্য বাসা খোঁজা ও ভাড়া নেওয়ার প্রক্রিয়া সহজ করতে প্রতিষ্ঠানটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে এসিআই প্রপার্টিজ লিমিটেড।
সোমবার ঢাকায় ইডটকো বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইডটকো বাংলাদেশ কো. লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ এবং এসিআই প্রপার্টিজ লিমিটেডের ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন।
তিন বছর মেয়াদি এই সমঝোতার আওতায় ইডটকোর কর্মীরা এসিআই প্রপার্টিজের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড সেরেনো লেভান্দের মাধ্যমে প্রপার্টি কেনা, বিক্রি ও ভাড়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
এ সুবিধার মধ্যে রয়েছে ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী প্রপার্টি পরামর্শ, বিনামূল্যে প্রপার্টি যাচাই এবং পছন্দের প্রপার্টি পরিদর্শনের ব্যবস্থা। পাশাপাশি নির্বাচিত লিস্টিংয়ে অগ্রাধিকার এবং সেরেনো লেভান্দের বিশেষ পার্টনার ক্যাম্পেইন ও অফারও পাবেন কর্মীরা।
অনুষ্ঠানে তানভীর শাহরিয়ার রিমন বলেন, ইডটকোর সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে কর্মীদের বাসা খোঁজার অভিজ্ঞতাকে আরও সহজ, নির্ভরযোগ্য ও স্বস্তিদায়ক করতে চান তারা। বাসা খোঁজার ক্ষেত্রে ভালো প্রপার্টির পাশাপাশি সঠিক পরামর্শ ও পুরো প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে কর্মীরা কম সময়ে ও আরও নিশ্চিন্তে নিজেদের প্রয়োজন অনুযায়ী বাসা খুঁজে নিতে পারবেন। করপোরেট কমিউনিটির জীবনে বাস্তব মূল্য যোগ করা এবং এসিআই প্রপার্টিজের ‘Living, Harmonized’ দর্শনকে মানুষের দৈনন্দিন জীবনে তুলে ধরার অংশ হিসেবেও এই অংশীদারত্বকে উল্লেখ করেন তিনি।
ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, একজন কর্মীর ভালো থাকা শুধু কর্মক্ষেত্রের অভিজ্ঞতার ওপর নির্ভর করে না; কর্মক্ষেত্রের বাইরের জীবনেও স্বস্তি ও নিশ্চয়তা প্রয়োজন। আর একটি উপযুক্ত বাসা সেই নিশ্চয়তার গুরুত্বপূর্ণ অংশ।
তিনি বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে কর্মীদের বাসা খোঁজা ও এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সহজ করা হবে। এর ফলে তারা বিশ্বস্ত পরামর্শ, নির্ভরযোগ্য সেবা ও প্রয়োজনীয় সহায়তা পাবেন।
স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ইডটকো বাংলাদেশের এইচআর ডিরেক্টর রিজওয়ান হামিদ কুরাইশি, এসিআই পিএলসির হেড অব সেলস প্রোগ্রাম অ্যান্ড ডিমান্ড জেনারেশন নাহমিদা ইয়াসমিন পিংকি, হেড অব করপোরেট ব্র্যান্ড অ্যান্ড স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস নিশাত ইসলাম এবং এসিআই প্রপার্টিজ লিমিটেডের বিটুবি রিলেশনস ম্যানেজার মিয়া খায়রুদ্দিন।
এসিআই প্রপার্টিজ লিমিটেডের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড সেরেনো লেভান্দের মাধ্যমে বাসা ভাড়া, সার্ভিসড অ্যাপার্টমেন্ট, প্রপার্টি ম্যানেজমেন্ট, প্রপার্টি কেনাবেচা, করপোরেট হাউজিং ও কমার্শিয়াল স্পেস-সংক্রান্ত সেবা দেওয়া হয়।
- বিষয় :
- সমঝোতা