ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইউরোমানির জরিপ

নগদ ব্যবস্থাপনায় বাংলাদেশের সেরা ব্যাংক এইচএসবিসি

নগদ ব্যবস্থাপনায় বাংলাদেশের সেরা ব্যাংক এইচএসবিসি
×

শিল্প ও বাণিজ্য ডেস্ক 

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৭

| প্রিন্ট সংস্করণ

দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ ইউরোমানির জরিপে টানা ১৭তম বারের মতো বাংলাদেশের সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক হিসেবে নির্বাচিত হয়েছে। সাড়ে সাত হাজারের বেশি গ্রাহকের ভোটের ভিত্তিতে এইচএসবিসি বিশ্বব্যাপী এবং এশিয়াতেও সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি বিশ্বের বৃহত্তম ট্রেজারি জরিপ হিসেবে পরিচিত। গতকাল মঙ্গলবার এইচএসবিসি বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ইউরোমানি লন্ডনভিত্তিক একটি স্বনামধন্য অর্থনৈতিক সাময়িকী।

এতে বলা হয়, নগদ ব্যবস্থাপনায় এইচএসবিসির ধারাবাহিক সক্ষমতা, প্রযুক্তিনির্ভর সেবা, বৈশ্বিক সংযোগ এবং গ্রাহকদের আস্থার প্রতিফলন এই স্বীকৃতি। এসব সক্ষমতার মাধ্যমে এইচএসবিসি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আরও নির্বিঘ্নে অর্থ সংগ্রহ ও পরিশোধ পরিচালনা, নগদ অর্থপ্রবাহ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা এবং বিভিন্ন বাজারে আরও কার্যকরভাবে তারল্য ব্যবস্থাপনায় সহায়তা করে আসছে।
এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, ‘টানা ১৭তম বছরের মতো ক্যাশ ম্যানেজমেন্টে শীর্ষস্থান অর্জন করা আমাদের জন্য এক গর্বের মাইলফলক। পণ্য, প্রযুক্তি এবং গ্রাহকসেবার প্রতিটি ক্ষেত্রে শীর্ষস্থান অর্জন প্রতিদিনই আমাদের সেবার মান আরও উন্নত করতে অনুপ্রাণিত করে।’

এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল পেমেন্টস সার্ভিসেসের প্রধান নেওয়াজ মুশাররাফ বলেন, ‘বাংলাদেশের সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক হিসেবে নির্বাচিত হওয়া আমাদের জন্য অত্যন্ত সম্মানের। 

আরও পড়ুন

×