ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বালমোরালে চিকিৎসকের পর্যবেক্ষণে রানি দ্বিতীয় এলিজাবেথ

বালমোরালে চিকিৎসকের পর্যবেক্ষণে রানি দ্বিতীয় এলিজাবেথ
×

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ- ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৪০ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৪৪

শারীরিক অসুস্থতা বাড়ায় ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে চিকিৎসকের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ব্রিটিশ রাজপরিবারের বাসভবন ও রানির কার্যালয় বাকিংহাম প্যালেস এই তথ্য জানায়।

এক প্রতিবেদনে বিবিসি জানায় গত বছরের অক্টোবর থেকে স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের। এর মধ্যে অন্যতম শারীরিক জটিলতা হলো তিনি বেশি দূরত্বে হাঁটতে ও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না।

বাকিংহাম প্যালেস জানায়, বালমোরাল ক্যাসেলে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাকিংহাম প্যালেসের বিবৃতিতে আরও বলা হয়েছে, রানি ভালো আছেন। প্রিন্স চার্লস তাঁর সঙ্গে রয়েছেন এবং ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম সেখানে যাচ্ছেন।

আরও পড়ুন

×