ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

তারকার প্রিয় কৌতুক

তারকার প্রিয় কৌতুক
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬ | ০৭:০৪

| প্রিন্ট সংস্করণ

স্কুলের হেডমাস্টার
–জাহিদ হাসান

আরাম করে ঘুমাচ্ছে নাসির। স্কুলের সময় হয়ে যাওয়ায় তার মা এসে তকে ডাকছে। 
মা: উঠে পড়, স্কুলে যাবি না?
ছেলে: ইচ্ছে করছে না, মা।
মা: কেন যাবি না? 
ছেলে: টিচাররা আমাকে পছন্দ করে না, ছেলেরাও দুই চোখে দেখতে পারে না। গিয়ে হবেটা কী?
মা: বিয়াল্লিশ বছর বয়স হলো এখনও তোর স্বভাব গেল না। ওঠ বলছি, তুই না স্কুলের হেডমাস্টার! 

 

নকল
– মোশাররফ করিম

স্কুলের প্রথম সাময়িকী পরীক্ষা দিয়ে বেরিয়েছে দুই বন্ধু মন্টু আর বল্টু।
মন্টু: কী রে কেমন পরীক্ষা দিলি?
বল্টু: কিচ্ছু পারিনি, একদম সাদা খাতা জমা দিয়ে এসেছি।
মন্টু: হায়! হায়! করেছিস কী। আমিও তো একদম সাদা খাতা জমা দিয়ে এসেছি। স্যার তো মনে করবেন আমি তোর খাতা দেখে নকল করেছি। 
 

 

স্পষ্ট করে বল
– জাকিয়া বারী মম
 
মিসেস হাসনা অনেকক্ষণ ধরে তাঁর বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। 
একটা সময় তাঁর ছয় বছরের ছেলে রাসেল এসে তাঁর কানে কানে কী যেন বলল। 
বুঝতে না পেরে বিরক্ত হয়ে তিনি বললেন, দেখ রাসেল যা বলবে স্পষ্ট করে বল। কানে কানে কথা আমি একদম পছন্দ করি না। রাসেল ধমক খেয়ে কেঁদে ফেলে বলল, বাবা তোমার বান্ধবীদের তাড়াতাড়ি বিদায় দিতে বলেছে। 

আরও পড়ুন

×