ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গাজায় গ্যাসের জন্য ২ কিলোমিটার দীর্ঘ লাইন

গাজায় গ্যাসের জন্য ২ কিলোমিটার দীর্ঘ লাইন
×

ছবি: আল-জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩ | ১১:৪৪

ফিলিস্তিনে জাতিসংঘের মানবিক সংস্থা (ইউএনওসিএইচএ) জানিয়েছে, গাজার পরিস্থিতি এতোটাই সংকটাপন্ন যে, রান্নার গ্যাসের লাইন দুই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। খবর আল জাজিরার

প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যায়, দক্ষিণ গাজা উপত্যকার রাফাহতে মিশর সীমান্তের রাফাহ ক্রসিং হয়ে ফিলিস্তিনি এই ভূখণ্ডে প্রবেশ করা ট্যাংক থেকে রান্নার গ্যাস ভর্তি করার জন্য খালি বোতল নিয়ে বসে আছে সেখানকার মানুষেরা।

এছাড়া পৃথক ছবিতে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও খালি বোতল নিয়ে গ্যাসের অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে।

ফিলিস্তিনে জাতিসংঘের মানবিক সংস্থা (ইউএনওসিএইচএ) জানিয়েছে, গাজায় জ্বালানি ফুরিয়ে যাওয়ায় সেখানকার বাসিন্দারা ঘরের জানালা, দরজার ফ্রেম খুলে আগুন জ্বালিয়েছে। 

এদিকে ইসরায়েলের ওফার কারাগারের কাছে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে ২১ ফিলিস্তিনি আহত হয়েছেন। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) সংবাদ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছে, দখলকৃত পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমে অবস্থিত ওফার কারাগারের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে।
 

আরও পড়ুন

×