ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

৮৭ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

৮৭ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ | ০৮:১৫ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ | ০৮:৩৫

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য প্রথম ধাপে ৮৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই নামগুলো ঘোষণা করেন। 

৪ বিভাগের ১২ জেলার ৮৭ উপজেলায় মনোনীত ৮৭ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রথম ধাপের নির্বাচনে ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামী ১০ মার্চ।

প্রার্থীদের নামের তালিকা দেখতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

×