ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

তাপদাহের কারণে প্রাথমিকের গোল্ডকাপ ফুটবল স্থগিত

তাপদাহের কারণে প্রাথমিকের গোল্ডকাপ ফুটবল স্থগিত
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৪ জুন ২০২৩ | ০৭:৩১

দেশজুড়ে তীব্র গরম ও তাপদাহের কারণে সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার থেকে এ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আপাতত সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়েছে। এ খেলার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ  ঢাকা পিটিআইতে সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ বিতরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় পর্যায়ের শিক্ষার্থীকেন্দ্রিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা শনিবার থেকে শুরু হয়েছে।

আরও পড়ুন

×