ফের খাল দখল করলেন বিএনপি নেতা গোলজার
সোনারগাঁ
এ্যাম্পায়ার স্টিল মিল নামের একটি কোম্পানির নামে এভাবেই সরকারি খাল ভরাট করছেন বিএনপি নেতা- সমকাল
সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় একটি কোম্পানির বিরুদ্ধে খাল দখলের অভিযোগ উঠেছে। এ্যাম্পায়ার স্টিল মিল নামের একটি কোম্পানির বিরুদ্ধে বালু ভরাট করে ওই সরকারি খাল দখলের অভিযোগ ওঠে। খাল দখলে ওই এলাকার পানি নিস্কাষণ বন্ধ হয় যায়। ফলে আশপাশের ২০ গ্রামের জলাবদ্ধতার সৃষ্টির আশঙ্কায় এলাকাবাসী। এ খাল দখলমুক্ত না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন এলাকাবাসী।
উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় নির্মাণাধীন এ্যাম্পায়ার স্টিল মিল নামের কোম্পানি ওই এলাকায় জমি ক্রয় করে বালু ভরাটের মাধ্যমে কোম্পানি গড়ে তুলছে। কোম্পানি ক্রয় করা জমি ছাড়াও অসহায় কৃষকের জমি ও পার্শ্ববর্তী খাল ও সরকারি হালট দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে। সরকারি খাল ৩৩ ফুট দখল করে মাত্র ১০ ফুট রেখে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়। ফলে ওই কোম্পানির তত্ত্বাবধায়ক জামপুর\হইউনিয়ন বিএনপি নেতা গোলজার হোসেনকে চলতি বছরের ২৯ এপ্রিল সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম খাল দখলের অভিযোগে তাকে এক মাসের কারাদণ্ড দেন। কিন্তু কোম্পানির প্রভাবে তিনি দু'দিন কারাভোগের পর জেল থেকে বেরিয়ে আসেন। বিএনপি নেতা গোলজার হোসেন ফের দুই কিলোমিটার দৈর্ঘ্যের ওই খালে তাদের রেখে দেওয়া ১০ ফুটে বালু ভরাট করে দখলে নেন।
এলাকাবাসী জানান, এ খাল দিয়ে নৌকায় মানুষ বিভিন্ন গ্রামে যাতায়াত করতেন। বর্তমানে খালটি দখল করে নিয়েছেন একটি কোম্পানির পক্ষে জামপুর ইউনিয়নের বিএনপি নেতা গোলজার হোসেন। ফলে নৌকা চলা তো দূরের কথা, এ এলাকার বৃষ্টির পানিও নিস্কাষণ হবে না। ফলে এ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়তে হবে। এ ছাড়া ফসলি জমিতে সেচ বন্ধ হয়ে যাবে।
বস্তল গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়া বলেন, নিরীহ কৃষকের জমি কোম্পানির পক্ষে দখলের পাশাপাশি সরকারি খাল ও হালট দখল করে নিয়েছেন গোলজার হোসেন। এ কোম্পানিকে অবৈধভাবে খাল দখল করে দিয়ে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। দ্রুত খালটি উদ্ধার চাই। এটি উদ্ধার না হলে এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যাব।
পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, সোনারগাঁয়ের বিভিন্ন কোম্পানি সরকারি খাল দখল করে নেওয়ার কারণে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। দ্রুত দখল হওয়া খালগুলো উদ্ধার করতে হবে। এ্যাম্পায়ার স্টিল মিলের তত্ত্বাবধায়ককে কারাদণ্ড দেওয়ার পরও তাদের খাল দখল থেমে নেই। তাদের খুঁটির জোর কোথায়?
এ্যাম্পায়ার স্টিল মিলের তত্ত্বাবধায়ক গোলজার হোসেন বলেন, কোম্পানিতে বালু ভরাটের সময় কিছু বালু খালে গিয়ে পড়েছে। বালু সরিয়ে খালটি পানি চলাচলের ব্যবস্থা করা হবে। ৩৩ ফুটের খাল ১০ ফুট কেন- এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, খাল দখলের অভিযোগের প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে পুনরায় ব্যবস্থা নেওয়া হবে।