জিমেইলে ইমোজি রিয়েকশন!
নতুন ফিচার
জনপ্রিয় মেসেজিং এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টেক্সট লেখার বিকল্প হিসেবে বহুমাত্রিক ইমোজি ব্যবহার করা হয়। যার সাহায্যে সহজেই মনের ভাব প্রকাশ করা যায়। এবার সোশ্যাল প্ল্যাটফর্মের মতো প্রযুক্তি জায়ান্ট গুগলের জনপ্রিয় পণ্য জিমেইলে যুক্ত করতে যাচ্ছে ইমোজি।
