ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় সিটি আইটি মেগা প্রদর্শনী

ইন্ডাস্ট্রি আপডেট

ঢাকায় সিটি আইটি মেগা প্রদর্শনী

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ১৬:৫৩ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ১৩:৩৫

সময়ের অত্যাধুনিক সংস্করণের ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, মনিটর, সিসি ক্যামেরাসহ নিত্যনতুন অনুমোদিত প্রযুক্তিপণ্যের সমাহার প্রদর্শনে ঢাকায় ছয় দিনের সিটি আইটি মেগা ফেয়ার-২০২৩ চলছে।

এবার ‘টেকনোলজি, হাইওয়ে টু স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে প্রদর্শনীতে অংশ নেবে বিখ্যাত সব ব্র্যান্ড। পণ্য কিনলেই মিলবে মূল্যছাড় আর পুরস্কার।

বিসিএস কম্পিউটার সিটির সভাপতি এ এল মজহার ইমাম চৌধুরী জানান, এবার প্রদর্শনীতে কেনাকাটায় ছাড়ের সঙ্গে ক্রেতা-দর্শনার্থীর জন্য গেমিং কম্পিটিশন, পিসি ব্যাটেল শো, ল্যাপটপ ব্যাটেল শো, ফেসবুক রিল কম্পিটিশন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টায় শেষ হবে। প্রদর্শনী শেষ হবে ৭ অক্টোবর।

সিটি আইটি মেগা ফেয়ারের আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, মেট্রোরেল চালুর কারণে এবার ক্রেতা-দর্শনার্থীর আনাগোনা বহু গুণ বাড়বে। প্রদর্শনীতে স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন থাকবে।

আরও পড়ুন

×