কৃত্রিম বুদ্ধিমত্তায় সেবা দেবে জোহো
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত পণ্য উদ্ভাবন ও ক্লায়েন্ট/সহযোগীদের সম্পর্কের সঙ্গে এশিয়া-প্যাসিফিক বাণিজ্যিক প্রবৃদ্ধিকে আরও সমৃদ্ধ করতে বিশ্বের ১০ কোটি গ্রাহককে সেবা দিচ্ছে জোহো।
বাংলাদেশে প্রথমবার বার্ষিক ইউজার কনফারেন্স ‘জোহোলিক্স’ আয়োজন করে জোহো করপোরেশন। বাংলাদেশের ব্যবসায়িক কল্যাণ ও ডিজিটাল ট্রান্সফরমেশনে সফটওয়্যার সল্যুশনের ভূমিকা এবং জোহো সল্যুশনের সবশেষ পণ্য প্রদর্শিত হয়। ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় জোহোর পণ্য বিশেষজ্ঞদের সঙ্গে বিশেষ গোলটেবিল বৈঠকের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। বাংলাদেশের ব্যবসায়ীদের উন্নয়ন, ডিজিটাল ট্রান্সফরমেশনে উৎসাহ প্রদান এবং ক্লায়েন্ট ও সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ স্থাপনে ইউজার সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রচলিত ব্যবসাকে ডিজিটাল ট্রান্সফরমেশনের যাত্রায় সহায়তা করা জোহো কাজ করে আসছে। ক্লাউডভিত্তিক সল্যুশনসের মাধ্যমে সব ব্যবসাকে আপ-টু-ডেট সফটওয়্যারের নিশ্চয়তা প্রদান করবে। ২০২২ সালে তাদের ব্যবসা ৩৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। জনপ্রিয় সেবাপণ্যের মধ্যে ওয়ার্কপ্লেস, সিআরএম ও ডেস্ক অন্যতম। অন্যদিকে সক্রিয় সমাধানে ওপেনএআই সংযুক্তি, ওয়ার্কপ্লেসের জন্য ট্রাইডেন্ট ড্যাশবোর্ড, জোহো ক্রিয়েটর ৬.০ সংস্করণ ছাড়াও টিম পাইপলাইন উল্লেখযোগ্য। প্রশ্নোত্তর পর্বে জোহো এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার গিবু ম্যাথিউ সমকালকে বলেন, এটাই তাঁর প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশের তরুণরা মেধাবী ও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। স্মার্টআপে এআই প্রযুক্তির কারিগরি ব্যবহারে জোহো এখন থেকে বাংলাদেশিদের সরাসরি সহায়তা করবে।
