ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

অল্পস্বল্প

অল্পস্বল্প

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:৫০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ১৬:০৫

বিক্ষোভ সমাবেশ

 লালপুরে বাল্যবিয়ে, যৌন হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। নিজেরা করি সমিতি ও ভূমিহীন সংগঠন এর আয়োজন করে। বক্তারা বলেন, ১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না। ধর্ষণ-নিপীড়নের দায় নারীর নয়। যারা যৌন হয়রানি ও ধর্ষণ করে, তাদের বিচার দ্রুত কার্যকর করতে হবে। জামেনা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন মতিয়ার রহমান, মিরা বেগম, হাবিবুর রহমান, তুহিন আলী, সাদিয়া খাতুন প্রমুখ। n লালপুর (নাটোর) প্রতিনিধি জামায়াতের বিক্ষোভ তিন দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। সোমবার শহরের কারবালা এলাকা থেকে মিছিলটি বের হয়ে চারমাথায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এতে সভাপতিত্ব করেন। তিনি তাঁর বক্তব্যে সরকারের পদত্যাগ দাবি করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন এবং নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান। জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, জামায়াত মিছিল বা সমাবেশের অনুমতি নেয়নি। কেউ গ্রেপ্তার নেই। n বগুড়া ব্যুরো মরদেহ উদ্ধার নাটোরের কান্দিভিটা চৌধুরী আমবাগানের একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে তরুণীর কীভাবে মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। পাশে মোবাইল ফোন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিগগিরই মৃত্যুর রহস্য উন্মোচন হবে। n নাটোর প্রতিনিধি

আরও পড়ুন

×