ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় চাচার মারধরে ভাতিজা নিহত

পাবনায় চাচার মারধরে ভাতিজা নিহত
×

প্রতীকী ছবি

পাবনা অফিস

প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ১০:২৬

পাবনা সদর উপজেলায় ভাতিজা শাকিব হোসেনকে (১৭) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা লকাই ঘোষের বিরুদ্ধে। রোববার দুপুরে শাকিবকে মারধর করার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

মৃত শাকিব উপজেলার মালিগাছা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাইদার ঘোষের ছেলে। তিনি পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পাবনা সদর থানার ওসি (তদন্ত) রওশন আলম জানান, রোববার দুপুর ২টার দিকে বাড়ির পাশে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচা লকাই ঘোষের সঙ্গে তার ভাতিজা শাকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা লকাই ঘোষ ভাতিজা শাকিবকে মারধর করে তারপর সজোরে ধাক্কা দেয়। এ সময় গাছের গুঁড়ির সঙ্গে শাকিবের মাথায় আঘাত লেগে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে শাকিব মারা যায়।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি ও মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×