ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৫:২০

গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য মঙ্গলবার গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত জয়দেবপুর থেকে কুমুদিনী পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজ চলবে। এ সময় ওই লাইনে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এর ফলে গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকায় ১০ ও ২০ ইঞ্চি পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন সংস্কারকাজের কারণে আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে। দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
 

আরও পড়ুন

×