ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার

চট্টগ্রামে ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার
×

উদ্ধার হওয়া বিদেশি পিস্তল। ছবি-সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৪:৩০ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ১৫:১৭

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চরলক্ষ্যা ইউনিয়নের সৈন্যারটেক পুল এলাকার একটি ঝোপ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার একটি দল সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড়সংলগ্ন একটি ঝোপে অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করে। উদ্ধার হওয়া অস্ত্রটির হাতল প্লাস্টিকের এবং মূল কাঠামো লোহার তৈরি। পিস্তলের এক পাশে ‘টরাস’ এবং অন্য পাশে ‘মেড ইন ব্রাজিল’ খোদাই করা রয়েছে। প্রাথমিকভাবে এটি ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি ৯ মিলিমিটার ক্যালিবারের একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল বলে ধারণা করা হচ্ছে। 

পুলিশের ধারণা, অস্ত্রটি আগে কোনো থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি হতে পারে। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, উদ্ধার হওয়া পিস্তলটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ব্যালিস্টিক পরীক্ষাসহ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×