ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নারীর নিরাপত্তা নিশ্চিতে চাই গণপ্রতিরোধ

নারীর নিরাপত্তা নিশ্চিতে চাই গণপ্রতিরোধ
×

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া মাঠে গতকাল সোমবারের সমাবেশে অংশগ্রহণকারীদের একাংশ সমকাল

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩০

| প্রিন্ট সংস্করণ

হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বলেছেন, দেশে প্রতিনিয়ত নারীর ওপর সহিংসতা এবং খুন, ধর্ষণ, হত্যা ও অপহরণের মতো ঘটনা ঘটছে। এসব অবিলম্বে বন্ধ ও রোধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থলসহ সর্বত্র নারীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 
গতকাল সোমবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া মাঠে অনুষ্ঠিত এক নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সমাবেশের উদ্বোধন করেন ১৯ সেপ্টেম্বর ২০২৪ সালে খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ জুনান চাকমার মা রূপসা চাকমা। উদ্বোধনী বক্তব্যে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আজ থেকে দুই বছর আগে আমার ছেলে জুনানকে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা সরকারের কাছে জুনান হত্যার সুষ্ঠু বিচার চেয়েছিলাম। কিন্তু দুই বছর পূর্ণ হতে চললেও সরকার এখনো আমার ছেলে হত্যার বিচার করেনি।’
হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিতা চাকমার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, নওসিন ফ্লোরা, ফারহানা হক সামা, ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা, ৫ নম্বর বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি সমর চাকমা প্রমুখ। 

আরও পড়ুন

×