ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে রিজভী

গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

গত ১৭ বছর দেশের  শিক্ষাব্যবস্থা নিয়ে  ছেলেখেলা হয়েছে
×

রুহুল কবির রিজভী

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২১

| প্রিন্ট সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি জাতির অগ্রগতির অন্যতম ভিত্তি শিক্ষা। শিক্ষাব্যবস্থার গুরুত্ব উপেক্ষা করা হলে প্রতিযোগিতামূলক বিশ্বে কোনো জাতিই টিকে থাকতে পারে না। গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে। শিক্ষার বিভিন্ন স্তরে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এর নেতিবাচক প্রভাব শিক্ষার্থী ও সমগ্র জাতির ওপর পড়েছে।

গতকাল শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, এমন একটি সময় গেছে, যখন একটি জাতির জন্য লেখাপড়া ও শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ, তা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে শুধু প্রশ্নপত্র তৈরি করেই দায়িত্ব শেষ করা হয়েছে। শিক্ষার মান নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি ক্ষমতাশালী মহল থেকে ফোন করে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড দীর্ঘ সময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মানকে ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে জাতির মেধা ও সক্ষমতা বিকাশের পথও বাধাগ্রস্ত হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করে জাতিকে মেধাশূন্য করার অপকৌশল নিয়েছিল।

আরও পড়ুন

×