ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা, ছেলের জন্য দোয়া চাইলেন বাবা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা, ছেলের জন্য দোয়া চাইলেন বাবা
×

অপ্রতিমের প্রথম জানাজা। ছবি: সমকাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অপ্রতিমের স্বজন ও স্থানীয়রা অংশ নেন। এ সময় পুরো মাঠে শোকের আবহ তৈরি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমার একটাই ছেলে। আমার ছেলে আপনাদের কুমিল্লার আকাশের নিচে আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল। আমি ওর বাবা হিসেবে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। যদি কোনো আচরণে আপনারা দুঃখ পান, আপনারা ক্ষমা করে দেবেন এবং ওর জন্য দোয়া করবেন, ওর যেন বেহেশত নসিব হয়।’

জানাজা শেষে অপ্রতিমের মরদেহ দ্বিতীয় জানাজার জন্য গন্ধমতিতে নিয়ে যাওয়া হয়।

এর আগে, শুক্রবার কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম নিখোঁজ হয়। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। নিখোঁজের ঘটনায় তার পরিবার ও বিশ্ববিদ্যালয়জুড়ে উদ্বেগ তৈরি হয়।

অপ্রতিমকে উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চালানোর পর সানন্দার একটি পাহাড়ি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন

×