ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর মাহি আহমদ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজারের খাশিয়াপাড়া খেয়াঘাট এলাকায় ইটাখলা নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে পুলিশকে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ বলেন, সকালে স্থানীয়রা শিশুটির মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুকচালক আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ ইটাখলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। তবে শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দুই দিন পর সকালে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 

আরও পড়ুন

×