গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৩৪ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:০১
গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ আতাউর মার্কেট এলাকায় সানজিদা আক্তার (২৩) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে। তিনি আমবাগ আতাউর মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানান, সকালে এক যুবক ওই বাসায় গিয়ে সানজিদার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
- বিষয় :
- ছুরিকাঘাতে হত্যা
- দুর্বৃত্ত
- গাজীপুর