ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নৌবাহিনীতে ফিরলেন মাহমুদুল মালেক

বিএসসির নতুন এমডি কমডোর ফজলার রহমান

বিএসসির নতুন এমডি কমডোর ফজলার রহমান
×

কমডোর ফজলার রহমান

চট্টগ্রাম ব্যুরো 

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ২২:০৬ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ | ২২:০৬

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর ফজলার রহমানকে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. মাহমুদুল মালেককে প্রেষণ থেকে প্রত্যাহার করে নৌবাহিনীতে ফিরিয়ে তার চাকরি ন্যস্ত করা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আজ বুধবার এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।  

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর কমডোর ফজলার রহমানকে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। ফিরিয়ে নেওয়া হয়েছে বিএসসির বর্তমান এমডি কমডোর মো. মাহমুদুল মালেককে।

আরও পড়ুন

×