ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ১৩:৪৬

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজারের একটি স্থানীয় হোটেলে হাইব্রিড প্ল্যাটফর্মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।

সম্মেলনে পরিচালক ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, আবদুল হাকিম এবং স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার ও এম. এম. সাইফুল ইসলাম বক্তব্য দেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ ২০২৬ সালের প্রথম ছয় মাসে বিভিন্ন সূচকে ব্যাংকের সাফল্য ও অগ্রগতির ওপর একটি সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন। সম্মেলনে সরাসরি ও অনলাইনে ব্যাংকের এক হাজারের বেশি কর্মকর্তা ও নির্বাহী অংশ নেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার।

সম্মেলনে বক্তারা চলতি বছরের প্রথম ছয় মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের মূল্যায়ন এবং ব্যাংকের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে বছরের অবশিষ্ট সময়ের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সংবাদ বিজ্ঞপ্তি
 

আরও পড়ুন

×