ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ

ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ
×

ছবি: এনডিটিভি

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২১

ভারতের মধ্যপ্রদেশে ৬০০ বছরের পুরোনো শাহি মসজিদের একটি অংশ অপসারণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে।

রাস্তা প্রশস্ত করার কাজের অংশ হিসেবে ঐতিহাসিক শাহি মসজিদের একটি অংশ ভাঙার প্রক্রিয়া শুরু হলে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা এই পদক্ষেপে বাধা দিলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে এবং পুলিশকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করতে হয়। 

২০২৮ সালে রাজ্যটির উজ্জয়নে সিংহস্থ কুম্ভমেলার প্রস্তুতি হিসেবে এই সড়ক প্রশস্ত করা হচ্ছে। কাথাল চৌরাহা থেকে গোপাল মন্দির পর্যন্ত প্রায় ৯০০ মিটার দীর্ঘ রাস্তাটি ১৫ মিটার চওড়া করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই রাস্তার নকশার মধ্যে পড়া শাহি মসজিদের নির্দিষ্ট অংশটি অপসারণের জন্য উজ্জয়ন মিউনিসিপ্যাল করপোরেশন কাজ শুরু করলে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়।

এর আগে রোববার রাতেও শত শত স্থানীয় বাসিন্দা ও মুসলিম সম্প্রদায়ের মানুষ মসজিদ প্রাঙ্গণে জড়ো হয়ে রাস্তা প্রশস্তকরণের এই উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নেন। রাতভর প্রশাসনের সঙ্গে মসজিদ কমিটির আলোচনা চললেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। প্রশাসন ও মসজিদ প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতার কথা শোনা গেলেও সোমবার সকালে যখন অপসারণের কাজ শুরু হয়, তখন এলাকাবাসীর বিরোধিতায় পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন

×