ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

প্রেরণা

নিজস্বতাই আলাদা করে তুলবে আপনাকে...

নিজস্বতাই আলাদা করে তুলবে আপনাকে...
×

রোলেন স্ট্রস ছবি : সংগ্রহ

সমকাল ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৫

| প্রিন্ট সংস্করণ

রোলেন স্ট্রস। দক্ষিণ আফ্রিকান চিকিৎসক, মডেল ও মিস ওয়ার্ল্ডজয়ী অভিনেত্রী। ২২ বছর বয়সে মিস ওয়ার্ল্ড হয়ে সাড়া ফেলে দেওয়া এই তরুণ চিকিৎসক ও অভিনেত্রীর বিভিন্ন সাক্ষাৎকার থেকে অনুপ্রেরণার কথা তুলে এনেছেন আরমান খান

সকাল বেলা রেডিও অন করার পর মাইকেল জ্যাকসনের কণ্ঠ আমার পুরো রুমে ছড়িয়ে পড়ল। অন্ধকারের পর্দা ঠেলে ঝলমল করে উঠল সূর্যের আলো। ‘আই অ্যাম স্টার্টিং উইথ দ্য ম্যান ইন দ্য মিরর, আই অ্যাম আস্কিং হিম টু চেঞ্জ হিজ ওয়েজ’- গানটা প্রথম শুনে মনে হয়েছিল, চেঞ্জ হিজ ‘নেম’! ভাবতে থাকলাম, জগতে কেন একটা মানুষ নিজের নাম বদলে দিতে চায়? মনে হলো, সূর্যের আলোটা যেন আমার অন্তরের অন্তস্থলে ছড়িয়ে পড়েছে। একজন মানুষকে চেনা হয় তাঁর নিজের নামে। যদি সে নাম নিজেকে স্বস্তি না দেয় তাহলে সেই নাম নিয়ে সুস্পষ্টভাবে স্বস্তি কিংবা গর্ববোধ করা সম্ভব নয়।

নামের জাদুকরি শক্তি
অক্সফোর্ড সাউথ আফ্রিকান ডিকশনারি অনুসারে, একটা নামের মানে হলো–এমন এক শব্দ বা শব্দগুচ্ছ, যা দিয়ে কাউকে বা কোনো কিছুকে চেনা যায়। এ নিয়ে ভাবলে অজান্তে সে নামের একজন ব্যক্তির, একজন ব্যক্তিত্বের এবং সে ব্যক্তিটিকে ঘিরে আপনার অনুভূতির সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন। যে কোনো নামের রয়েছে একটা জাদুকরি শক্তি–তা ইতিবাচক হোক কিংবা নেতিবাচক। আমার ক্ষেত্রে, আমি যখন কারও নাম প্রথমবার শুনি, তখন সেই নামের নিজের কোনো বন্ধু কিংবা পরিচিতের মুখ চট করে মনে চলে আসে। তা নিয়ে না ভেবে, মুহূর্তেই সেই অপরিচিত মানুষটির সম্পর্কে নিজস্ব একটা ধারণা তৈরি করে নিই। এই নতুন মানুষটিকে ভালোমতো চেনার কিংবা মেশার আগে, বন্ধুদের প্রতি বোধ করা আমার অনুভূতির সঙ্গে একধরনের বোঝাপড়া করে নিই। 

গোলাপ মানে সুগন্ধি ফুল
আমি খুবই সৃষ্টিশীল পন্থায় ভাবি ও বিশ্বাস করি, নাম শুনে সেই মানুষটির সম্পর্কে একটা ধারণা মনের ভেতর তৈরি হয়ে থাকে। বাইবেল মতে, মানুষটির তো বটে, একই সঙ্গে সেই রূপে মানুষটির নিয়তিকে বর্ণনা করার জন্য তাঁর নাম দেওয়া হয়। যেমন–আব্রামের নাম আব্রাহাম করা হয়েছিল, ‘বহুমাত্রিকতার পিতা’ অর্থটি বোঝানোর জন্য। তাঁর নামের মধ্যে যে নিয়তি লেখা হয়েছিল তা এখনও জলজ্যান্ত। মানুষের নামের ক্ষমতাকে আজকাল অবজ্ঞা করা হয়ে থাকে। জুলিয়েটের বয়ানের ভেতর দিয়ে, একটি নামের সত্যিকারের তাৎপর্যের উদাহরণ রেখে গেছেন উইলিয়াম শেক্সপিয়ার: ‘নামের মধ্যে কী আছে? এ কারণে গোলাপ বলতে একটা সুগন্ধি ফুলকে বুঝি আমরা।’

জীবন একটা ফুলের বাগান
আমার জীবনীগ্রন্থের জন্য একটা শিরোনাম বেছে নিতে বলা হয়েছিল আমাকে। তখনই নামটা মাথায় এলো–‘লাইফ ইজ অ্যা গার্ডেন’। মিস সাউথ আফ্রিকা ২০১৪ হিসেবে নিজের প্রথম সপ্তাহের দিনগুলোর উপলব্ধি আমি বাক্যের ভেতর দিয়ে নিশ্চিতভাবে ফুটিয়ে তুলতে চাই। জাদুকরি কোনো বাগানের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময়, বোধের ও ঘ্রাণের যে অনুভূতিটা আপনি সবার আগে পাবেন, তা হলো–বাগানটির ‘জীবন’। যতই কাছে যাবেন, মনোমুগ্ধ রং, আলো আর সৌন্দর্যের অপ্রত্যাশিত বৈচিত্র্যে জুড়িয়ে যাবে চোখ। প্রতিটি ফুলই বাগানটির অংশ আর প্রতিটি ফুলকে বাগানটি এনে দেয় জীবন। যে শিক্ষা আমাকে সবচেয়ে গভীরভাবে ছুঁয়ে গেছে এবং এনে দিয়েছে আমার সাম্প্রতিক উপলব্ধি, সেটি আমাকে ফিরিয়ে নিয়েছে হাইস্কুল জীবনের দিনগুলোতে। তখন মডেলিং করতে বিদেশ ভ্রমণের সুযোগ পেয়েছিলাম আমি; আর সে যাত্রায় শিখেছিলাম দুটি জিনিস: একটি বইয়ের রসদ সেই বইটির প্রচ্ছদের চেয়ে বেশি কথা বলে এবং আমার স্বপ্নকে আমি নিজের দেশে প্রস্ফুটিত করতে পারব।

তরুণদের শক্তি
বড় হয়ে ওঠার জার্নিতে, নানা ঘটনাবলি, চ্যালেঞ্জ ও মানুষের সমন্বয়ে একটা বৃক্ষ হয়ে উঠেছি আমি। শিক্ষা, অধ্যবসায় ও প্রচেষ্টার এক অধীর আগ্রহ থেকে আমাদের পক্ষে যা হতে চাই, তা হয়ে ওঠা সম্ভব। আমাদের প্রয়োজনীয় ‘পানি’কে প্রবাহিত করে ও বেছে নিয়ে, আমরা নিশ্চিতভাবে পারি ঘ্রাণ, নির্যাস ও জীবনকে আস্বাদন করতে। এত কথার মূল কথা অস্তিত্ব। আপনি যদি নিজের অস্তিত্ব ভুলে যান তবে আপনার পক্ষে নিজস্বতা ধরে রাখা যেমন সম্ভব নয়; তেমনি বুক ফুলিয়ে এগিয়ে চলাও অসম্ভব হয়ে দাঁড়াবে!

আরও পড়ুন

×