ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ডিজিটাল ব্যাংকিং 

ফিনটেক থেকে মেটার এআই গবেষক

ফিনটেক থেকে মেটার এআই গবেষক
×

মো. মামুনুর রশিদ

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৮

ব্যাংকিং ও ফিনটেক ইন্ডাস্ট্রিতে দীর্ঘ অভিজ্ঞতা পেরিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে ডেটা সায়েন্স ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে নিজের অবস্থান গড়ে তুলেছেন গবেষক মো. মামুনুর রশিদ। উদ্ভাবন ও নেতৃত্ব ডিজিটাল ব্যাংকিং, পেমেন্ট সিস্টেম, ফিনটেক, সাইবার সিকিউরিটি ও ডেটা সায়েন্স– এই পাঁচটি ক্ষেত্রকে একসূত্রে গেঁথে নিজের পেশাগত পরিচয় নির্মাণে কাজ করেছেন।

এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের আর্থিক প্রযুক্তি খাতে ডিজিটাল রূপান্তরে নেতৃত্ব দিয়েছেন তিনি। বর্তমানে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটাভিত্তিক গবেষণায় দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। বর্তমানে তিনি মেটা প্ল্যাটফর্ম ইনকরপোরেশনে রিসার্চ সায়েন্টিস ও এআই হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে ডেটা বিশ্লেষণ, মেশিন লার্নিং ও কৌশলগত 
সিদ্ধান্ত গ্রহণে গবেষণা করছেন।

ব্যাংকিং ও আর্থিক প্রযুক্তির বাস্তব অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রযুক্তি গবেষণার অঙ্গনে তাঁর এই অগ্রযাত্রা প্রযুক্তি, উদ্ভাবন ও নেতৃত্বের এক অনন্য সমন্বয়।

বহুমাত্রিক ভিত্তি

প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি ব্যবসা ও বৈশ্বিক রাজনীতি সম্পর্কেও রয়েছে তাঁর শক্তিশালী একাডেমিক প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেশনাল মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশন্স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং তথ্যপ্রযুক্তিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। 

একই সঙ্গে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। দেশি-বিদেশি বেশ কিছু প্রতিষ্ঠান থেকে সব মিলিয়ে ১৭টি ডিগ্রি অর্জনের মাধ্যমে প্রযুক্তি, ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণ– এ তিনটি ক্ষেত্রে নিজেকে সমৃদ্ধ করেছেন।

আরও পড়ুন

×