ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ক্ষুদ্র উদ্যোক্তার জন্য চাই ডিজিটাল দক্ষতা

ক্ষুদ্র উদ্যোক্তার জন্য চাই ডিজিটাল দক্ষতা
×

টেকলাইফ প্রতিবেদক 

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৩

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে ডিজিটাল মার্কেটিং দক্ষতা অর্জনে সহায়তা করতে বাজার কর্মসূচি চালু করেছে সোশ্যাল প্ল্যাটফর্ম। আইডিএলসি ফাইন্যান্সের সঙ্গে যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হবে।

সারাদেশ থেকে আড়াই হাজার এসএমইকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে টিকটক বাজার কর্মসূচির মাধ্যমে। এর আওতায় কর্মশালা, আলোচনা ও অনলাইন পরামর্শের মাধ্যমে উদ্যোক্তারা অনেক দর্শকের কাছে পৌঁছাতে পারবে। নিজেদের ব্র্যান্ডকে সুদৃঢ় করা ছাড়াও দেশের বাইরেও নতুন ব্যবসার সুযোগ তৈরি হবে। বাংলাদেশে অনেক উদ্যোক্তা এখন সামাজিক মাধ্যমে হস্তশিল্প, পোশাক, খাবার, প্রসাধনী, ব্যক্তিগত পরিচর্যার পণ্য ছাড়াও কয়েক ধরনের পণ্যের প্রচার ও বিপণন করছেন। অনেকে গঠনমূলক পারফরম্যান্স মার্কেটিং প্রশিক্ষণের সুযোগ পান না। এর ফলে সঠিকভাবে মার্কেটিং ক্যাম্পেইন পরিকল্পনা করা ও ব্যবসার ধারাবাহিকতা ধরে রাখা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। ডিজিটাল খাতে এসব জরুরি দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বাজার তৈরির পরিকল্পনা করেন উদ্যোক্তারা।

এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যবসা প্রতিষ্ঠানকে ক্যাম্পেইন পরিকল্পনা, সৃজনশীল কনটেন্ট তৈরি, অ্যাকাউন্ট কনফিগারেশন, বিজ্ঞাপনের কার্যকারিতা বাড়ানো ও ফলাফল পরিমাপে সহায়তা করা হবে। ব্যবসা পরিচালনা, বিদেশি ক্রেতাদের কাছে পৌঁছানো ও রপ্তানিমুখী প্রচারণা তৈরির বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেওয়া হবে।

উদ্যোক্তারা যা বলছেন

টিকটকের দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশন্স বিভাগের প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, ডিজিটাল সৃজনশীলতা ব্যবসার জন্য এখন প্রধান চালিকাশক্তি। অংশীজনের মাধ্যমে আমরা এসএমইকে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে কাজ করছি। এতে তারা স্থানীয় ক্রেতা ছাড়াও বিদেশের দর্শকের কাছে বাংলাদেশি পণ্য উপস্থাপন করার সুযোগ পাবে।

আইডিএলসি ফাইন্যান্সের এসএমই বিভাগের প্রধান আদনান রশিদ বলেন, চলতি সময়ে ব্যবসার প্রসার ও প্রতিযোগিতায় টিকে থাকতে ডিজিটাল অন্তর্ভুক্তির বিকল্প নেই। 

ঢাকা বা চট্টগ্রামের মতো বড় বাজারের বাইরের ব্যবসার জন্য এর গুরুত্ব অনেক। বাংলাদেশের এসএমই খাত বেশ সম্ভাবনাময়। স্থানীয় উদ্যোক্তার দক্ষতা উন্নয়নে সোশ্যাল প্ল্যাটফর্মের এই উদ্যোগ ব্যবসার ধারণা বদলে দেবে। এই সোশ্যাল প্ল্যাটফর্ম বাজার উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তাদের ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা, নতুন ক্রেতার কাছে পৌঁছানো ও ডিজিটাল অর্থনীতিতে অংশ নেওয়ার সুযোগ তৈরি করতে চায়। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে দেশি-বিদেশি বাজারে ব্যবসা সম্প্রসারণের সুযোগ দেবে। এতে টেকসই প্রবৃদ্ধির পথ সুগম হবে।

আরও পড়ুন

×