ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফটোগ্রাফি সেন্সরে বড় রদবদল

ফটোগ্রাফি সেন্সরে বড় রদবদল
×

সাদি সাবেরিন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৫

সারাবিশ্বে অ্যাপলের আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স মডেল কিনতে শপিংমলে হইচই। অনেকে এর ক্যামেরা, কেউ আবার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এ দুটি মডেল কেনার কথা ভাবছেন। শুধু তাই নয়, নতুন আইফোন সিরিজের সবচেয়ে বেশি ট্রেন্ডে রয়েছে এর ক্যামেরা কোয়ালিটি। অনেক পেশাদার ফটোগ্রাফার বলছেন, অ্যাপলের ক্যামেরার এই আপডেটে হয়তো সাধারণ মানুষ, যারা প্রফেশনাল ফটোগ্রাফি করেন না, তাদের মধ্যে ক্যামেরা কেনার প্রবণতা কিছুটা কমতে পারে। কারণ, ফোনেই যেখানে দুরন্ত ক্যামেরা কোয়ালিটির সঙ্গে বহুমাত্রিক ফিচার রয়েছে, সেখানে ক্যামেরা কেনার আগ্রহ কমে যাওয়া স্বাভাবিক।

অ্যাপল তার ছোট্ট সেন্সরের সীমাবদ্ধতা দূর করতে কম্পিউটেশনাল ফটোগ্রাফির সহায়তা নেয়। একের পর এক ফ্রেম যোগ করে আর এক্সপোজার নিয়ন্ত্রণ করতে নতুন ফিজিক্যাল আইরিস ব্যবহার করে দারুণ ডায়নামিক রেঞ্জ দিতে পারে। তবে নিখুঁতভাবে দেখলে চুল বা গাছের পাতার মতো সূক্ষ্ম জিনিসের ছবি তোলার সময়ে বাড়তি ডিজিটাল শার্পনিং করার কারণে কিছুটা কৃত্রিম ভাব চোখে পড়ে। আইফোন ১৮ প্রো মডেলে রয়েছে তিনটি জোরালো লেন্সের মিশেল, যার সবটাতে  ৪৮ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে।

এটি আলট্রা-ওয়াইড, স্ট্যান্ডার্ড ও টেলিফোটো ছবি তুলতে পারে। অ্যাপল গ্যাজেট বিশ্লেষকরা বলছেন, ১৮ প্রো মডেলের আগের মিররলেস ক্যামেরার সঙ্গে পার্থক্য অনেকটা কমিয়ে দিয়েছে। সাধারণ ছবি তোলা, ভ্রমণের স্মৃতি ধরে রাখা আর সোশ্যাল মিডিয়ার দ্রুত কনটেন্ট তৈরির জন্য এই মডেল যেন দুরন্ত ও পারদর্শী। এটি ভবিষ্যতে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির দুনিয়ায় অবশ্যই দৃশ্যমান পরিবর্তনের সূচনা করেছে। মিররলেস ক্যামেরায় রয়েছে ডেডিকেটেড ফিজিক্যাল ডায়াল। তাৎক্ষণিক ব্যাকআপ নিতে রয়েছে দুটো মেমোরি কার্ড স্লট আর আনলিমিটেড ব্যাটারি বদলে নেওয়ার সুবিধা। এসব আনকম্প্রেসড ফাইল শুট করে, যা এডিটিং করার সময়ে রঙের গ্রেডিং ও এক্সপোজার ঠিকঠাক করতে অভূতপূর্ব সাড়া ফেলেছে।

আরও পড়ুন

×