ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চুরির অভিযোগ তুলে শিশুকে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি

চুরির অভিযোগ তুলে শিশুকে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি
×

ম্যাপ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ২১:৫৭

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে চুরির অভিযোগ তুলে এক শিশুকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় দোকানি ও জনতা শিশুটিকে দড়ি দিয়ে বেঁধে পায়ের মধ্যে কাঠ দিয়ে পিটুনি দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী শিশুটি পার্শ্ববর্তী মাগুরাপাড়া গ্রামের বাসিন্দা। প্রকাশ্যে এভাবে গণপিটুনি দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে প্রথমে কিছুই জানেন না বলে জানায় স্থানীয় পুলিশ ক্যাম্প।

স্থানীয়দের দাবি, শুক্রবার দুপুরে ডাকবাংলা বাজারসংলগ্ন একটি বাড়ি থেকে চুরির অভিযোগে তাকে আটক করে লোকজন। সে সময় জুমার নামাজের আগে ডাকবাংলা মেইন বাসস্ট্যান্ডে এনে দড়ি দিয়ে হাতমোড়া দিয়ে বেঁধে, পায়ের মধ্যে কাঠ দিয়ে পিটুনি দেওয়া হয়। বাঁধার আগেও তাকে মারধর করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, এভাবে বেঁধে পিটুনি দেওয়া কখনই ঠিক হয়নি। কেউ অপরাধ করলে তার জন্য আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি পুলিশ সুপারও দেখছেন যে কারা এর সাথে জড়িত।

বর্তমানে শিশুটি পরিবারের জিম্মায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×