জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে বক্তারা / বিজ্ঞান প্রশ্ন করতে শেখায়, বিতর্ক দেখায় পথ
বিজ্ঞান শিক্ষার্থীদের প্রশ্ন করতে শেখায়, আর বিতর্ক সেই প্রশ্নের উত্তর খুঁজতে যুক্তি ও বিশ্লেষণের পথ দেখায়। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের যুক্তিনির্ভর চিন্তা ও মুক্তবুদ্ধির চর্চার সুযোগ দিতে হবে। তাদের মধ্যে প্রশ্ন করার স্বাধীনতা, ভিন্নমত গ্রহণের মানসিকতা এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে মতপ্রকাশের অভ্যাস গড়ে তুলতে হবে।
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২০