ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ধর্ষণের ভিডিও ধারণ করে স্কুলছাত্রীকে আবারও ধর্ষণ

ধর্ষণের ভিডিও ধারণ করে স্কুলছাত্রীকে আবারও ধর্ষণ
×

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২০ | ০৬:১৯ | আপডেট: ২৫ আগস্ট ২০২০ | ০৬:২৩

বগুড়ার আদমদীঘিতে দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও সেই ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আবারও ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার রাতে মাফিজুল ইসলাম (২১) নামের অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাফিজুল উপজেলার দেলুঞ্জ গ্রামের আমজাদ মণ্ডলের ছেলে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মঙ্গলবার আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোপ্রাফি নিয়ন্ত্রণ আইনে মাফিজুলকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এদিকে মঙ্গলবার ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আদমদীঘির নসরতপুর ইউনিয়নের ওই স্কুলছাত্রীকে একই এলাকার মাফিজুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২০১৯ সালের ২২ মার্চ দুপুরে জনৈক মোজাম্মেল হক তালুকদারের পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার মোবাইল ফোনে ধর্ষণের দৃশ্য ভিডিও করে মাফিজুল। ধারণ করা ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই বছরের ১৬ সেপ্টেম্বর একই স্থানে নিয়ে আবারও তাকে ধর্ষণ করে। এরপর মাফিজুল আবারও ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে ছাত্রীটি তার পরিবারকে বিষয়টি জানায়। গত সোমবার রাতে আদমদীঘি থানায় অভিযোগ করার পর পুলিশ রাতেই মাফিজুলকে গ্রেপ্তার করে। 

মামলার তদন্ত কর্মকর্তা আদমদীঘি থানার উপ-পরিদর্শক ছামছুল আলম জানান, মঙ্গলবার দুপুরে আসামি মাফিজুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×